লেটেস্ট নিউজ

জীবন যুদ্ধে জয়ী ড্যামিয়েন মার্টিন কোমা থেকে ফিরে কথা বললেন পরিজনদের সঙ্গে – এবেলা

এবেলা ডেস্কঃ

অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন মেনিনজাইটিস আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘ সাত দিন ইনডিউসড কোমায় থাকার পর গত ৪৮ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার অবিশ্বাস্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের মতে, ৫৪ বছর বয়সী এই ব্যাটার এখন বিপদমুক্ত এবং দ্রুত তাকে আইসিইউ থেকে স্থানান্তরিত করা হতে পারে।

মার্টিনের দীর্ঘদিনের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট এই ফিরে আসাকে ‘অলৌকিক’ বলে বর্ণনা করেছেন। মার্টিন এখন সচেতন এবং প্রিয়জনদের সঙ্গে কথা বলছেন। তাঁর স্ত্রী আমান্ডা ভক্তদের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে গোল্ড কোস্টের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে এবং তিনি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *