জুডিশিয়াল অফিসারকে হুমকির অভিযোগ, কড়া পদক্ষেপের নির্দেশ প্রধান বিচারপতির – এবেলা
এবেলা ডেস্কঃ
কোচবিহারের এক জুডিশিয়াল অফিসারকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির লেটারহেডে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট ও মামলার নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে অসন্তোষ প্রকাশ করে ওই চিঠিতে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে আসতেই প্রধান বিচারপতি রাজ্যের ডিজিপি-কে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ডিজিপি এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।
এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি প্রার্থী ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তৃণমূলের তীব্র সমালোচনা করে দাবি করেছেন, শাসকদল বিচারব্যবস্থার স্বাধীনতায় বিশ্বাস করে না। তিনি জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁর মতে, Supreme \titleonly কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় প্রক্রিয়ায় বদল আসতেই এই ধরনের পরিকল্পিত হুমকির ঘটনা ঘটছে।
পাল্টা জবাবে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার একে বিজেপির ‘কাঁচা চিত্রনাট্য’ ও ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তোলেন, কেউ নিজের লেটারহেড ব্যবহার করে লিখিতভাবে বিচারককে হুমকি দেওয়ার মতো বোকামি করবে না। তৃণমূলের দাবি, নির্বাচনের আগে পরিস্থিতি উত্তপ্ত করতেই বিজেপি এই মিথ্যা অভিযোগ সামনে আনছে। ঘটনার নেপথ্যে প্রকৃত অপরাধী কে, তা পুলিশি তদন্তেই স্পষ্ট হবে বলে তিনি জানান।

