জুনিয়র মিস ইন্ডিয়া জয় মালদহের মেয়ের, দেশজুড়ে উজ্জ্বল বাংলার মুখ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজস্থানের জয়পুরে আয়োজিত জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ১৫-১৬ বছর বিভাগে চ্যাম্পিয়ন হয়ে মুকুট জিতলেন মালদহের প্রিন্সিপ্রিয়া ভৌমিক। ১৭২ জন প্রতিযোগীকে হারিয়ে তাঁর এই সাফল্যে গর্বিত মালদহ তথা সমগ্র রাজ্য। সেন্ট জেভিয়ার্স স্কুলের একাদশ শ্রেণির এই ছাত্রী ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করতে আগ্রহী।
বাংলার সাফল্যের তালিকায় আরও রয়েছেন আসানসোলের আরোহী চট্টোপাধ্যায় এবং মালদহের মধুপর্ণা সিদ্ধান্ত। ৫-৭ বছর বিভাগে রানার্স-আপ হয়েছেন মধ্যমগ্রামের সুহানি নন্দী। কাস্টিং ডিরেক্টর ও খ্যাতনামা বিচারকদের উপস্থিতিতে রাজ্যের কিশোরীদের এই জয়যাত্রা এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।
