লেটেস্ট নিউজ

জুলাই আন্দোলনে গণহত্যা: সাবেক আইজিপিসহ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অপরাধে তৎকালীন পুলিশ প্রধানসহ (আইজিপি) তিন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ঘোষিত এই রায়ে দণ্ডপ্রাপ্তদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় দেড় বছর আগের সেই রক্তক্ষয়ী গণআন্দোলনের প্রেক্ষিতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হলো।

আদালত সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে এই কঠোর শাস্তি প্রদান করা হয়েছে। এদিকে বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের প্রস্তুতি চলছে। এই রাজনৈতিক ডামাডোলের মধ্যেই সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের এই রায় বিচারপ্রক্রিয়ায় এক নতুন মাত্রা যোগ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *