জুলাই সনদ বাস্তবায়নে গণভোট: বদলে যাবে সংবিধানের খোলনলচে! – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের ঐতিহাসিক গণভোট। এই ভোটে ভোটাররা পৃথক ব্যালটে মাত্র চারটি সুনির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে সরাসরি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
মোট ৮৪টি সংস্কার প্রস্তাবের ওপর ভিত্তি করে এই গণভোট আয়োজিত হচ্ছে। এর মধ্যে ৪৭টি প্রস্তাব সরাসরি সংবিধান সংশোধনের সাথে যুক্ত এবং বাকি ৩৭টি সাধারণ আইনের মাধ্যমে বাস্তবায়িত হবে। রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় বৈঠকের পর চূড়ান্ত হওয়া এই সংস্কারগুলো দেশের শাসনব্যবস্থা ও নির্বাহী আদেশে আমূল পরিবর্তন আনবে।

