জেফরি এপস্টাইন কি আত্মহত্যা করেছিলেন নাকি প্রভাবশালীরা খুন করিয়েছে – এবেলা
এবেলা ডেস্কঃ
February 15, 202611:40 am
মার্কিন ধনকুবের জেফরি এপস্টাইনের মৃত্যুকে ঘিরে এক বিস্ফোরক দাবি তুলেছেন ফরেনসিক বিশেষজ্ঞ মাইকেল ব্যাডেন। সরকারিভাবে একে ‘আত্মহত্যা’ বলা হলেও, ব্যাডেনের দাবি এটি আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড। ফরেনসিক পরীক্ষার রিপোর্টে দেখা গেছে, এপস্টাইনের ঘাড়ের তিনটি হাড় ভাঙা ছিল, যা সাধারণত ফাঁস দিয়ে আত্মহত্যার ক্ষেত্রে দেখা যায় না। বরং এই ধরনের আঘাত গলা টিপে হত্যার ইঙ্গিত দেয়।
এই চাঞ্চল্যকর তথ্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। মনে করা হচ্ছে, বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তির গোপন কুকীর্তি ফাঁস হওয়া আটকাতেই জেলের ভেতরেই এপস্টাইনকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় আগেই একাধিক হেভিওয়েট ব্যক্তিত্বের নাম জড়িয়েছিল, যা এখন তদন্তের মোড় ঘুরিয়ে দিচ্ছে। বিশেষজ্ঞের এই নতুন যুক্তির পর এই হাই-প্রোফাইল মামলার পুনরায় তদন্তের দাবি জোরালো হচ্ছে।
