লেটেস্ট নিউজ

জেফ্রি এপস্টিনের মৃত্যু কি পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা? ঘনীভূত হচ্ছে রহস্য – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের জেলের ভেতর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন চিকিৎসক মাইকেল ব্যাডেন। ময়নাতদন্তের পর্যবেক্ষক এই চিকিৎসকের মতে, এপস্টিনের মৃত্যু গলায় দড়ি দিয়ে ঝোলার কারণে নয়, বরং শ্বাসরোধকারী প্রবল চাপের ফলে হয়ে থাকতে পারে। ঘাড়ের তিনটি হাড় ভাঙার তথ্য উল্লেখ করে তিনি জানান, আত্মহত্যার চেয়ে খুনের সম্ভাবনা এখানে অনেক বেশি জোরালো এবং বিষয়টি নিয়ে আরও গভীর তদন্ত প্রয়োজন।

২০১৯ সালের এই ঘটনায় সম্প্রতি মার্কিন বিচারবিভাগের সংশোধিত ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর পদ্ধতিকে অমীমাংসিত হিসেবে দেখানো হয়েছে। যদিও অন্য এক চিকিৎসক এটিকে আত্মহত্যা বলে দাবি করেছেন, তবে ব্যাডেনের যুক্তিকে সমর্থন জানিয়েছেন এপস্টিনের আইনজীবীরাও। ফরেনসিক তথ্যের এই অসামঞ্জস্যতা এবং নথিপত্র হাতে আসার পর এপস্টিন রহস্য নতুন মোড় নিয়েছে, যা আন্তর্জাতিক মহলে পুনরায় বিতর্কের ঝড় তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *