জেফ্রি এপস্টেইনের ডিনার পার্টিতে মাস্ক ও জুকারবার্গ থাকা নিয়ে তোলপাড় – এক ঝলক NEWS বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের আয়োজিত নৈশভোজে এলন মাস্ক এবং মার্ক জুকারবার্গের উপস্থিতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে মার্কিন বিচারবিভাগ। ২০১৫ সালের একটি নোট ও ইমেল থেকে জানা গেছে, লস অ্যাঞ্জেলসের ওই ডিনার পার্টিতে রিড হফম্যান ও পিটার থিয়েলের মতো ব্যক্তিত্বরাও আমন্ত্রিত ছিলেন। একটি রহস্যময় ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রতিবেদনে তাঁদের কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকার সরাসরি প্রমাণ মেলেনি।
টেসলা কর্তা মাস্ক এর আগে এপস্টেইনের দ্বীপে যাওয়ার কথা অস্বীকার করলেও নতুন এই রিপোর্ট বিতর্ক উসকে দিয়েছে। ভাইরাল হওয়া ওই ছবিতে খোদ এপস্টেইন অনুপস্থিত থাকলেও ধারণা করা হচ্ছে ছবিটি তিনিই তুলেছিলেন। যদিও এই ঘটনায় মাস্ক বা জুকারবার্গের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপের ইঙ্গিত নেই, তবে প্রভাবশালী এই ধনকুবেরদের নাম এপস্টেইন কাণ্ডে জড়িয়ে যাওয়ায় বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

