জেলবন্দি ইমরান খানের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় সরব ওয়াসিম আক্রাম – এবেলা
এবেলা ডেস্কঃ
কারাবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি ব্যাপক হ্রাসের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আক্রাম ও ওয়াকার ইউনিস। ৭৩ বছর বয়সী এই নেতার জরুরি চিকিৎসার দাবিতে সরব হয়েছেন তাঁরা। দীর্ঘ নির্জন কারাবাস ও উপযুক্ত চিকিৎসার অভাবে ইমরানের স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার ও আইনি দল।
অন্যদিকে, ইমরানকে পরিবারের অগোচরে জেল থেকে সরানোর গোপন পরিকল্পনা করছে পাকিস্তান সরকার—এমনই গুরুতর অভিযোগ তুলেছে তাঁর দল পিটিআই। একে মৌলিক অধিকারের লঙ্ঘন বলে দাবি করে দলীয় নেতৃত্ব জানিয়েছে, এই গোপনীয়তা ইমরানের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে। বর্তমান পরিস্থিতিতে জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

