লেটেস্ট নিউজ

জেলেনস্কিকে ‘বিভ্রান্ত বিদূষক’ বলে তীব্র কটাক্ষ ইরানের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে নিজ দেশের নাগরিকদের হত্যার অভিযোগ তোলেন। এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জেলেনস্কিকে ‘বিভ্রান্ত বিদূষক’ বলে অভিহিত করেন। তেহরানের দাবি, ইউক্রেন পশ্চিমি দেশগুলোর অর্থ নিয়ে দুর্নীতিতে লিপ্ত।

ইরান স্পষ্ট জানিয়েছে, তারা আত্মরক্ষায় সক্ষম এবং অন্যের ওপর নির্ভরশীল নয়। ইউক্রেন ও আমেরিকার ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষাপটে এই বাগ্‌যুদ্ধ নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করেছে। এদিকে, পশ্চিম এশিয়ায় মার্কিন রণতরীর উপস্থিতি ও তেহরানের পালটা হুঁশিয়ারিতে ওই অঞ্চলে যুদ্ধের আবহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *