বিনোদন

জেলের অন্ধকারে রাজপাল যাদব: নওয়াজের চোখে অভিনেতার সেই দরাজ মনের অজানা কাহিনী

ঋণখেলাপির দায়ে বর্তমানে শ্রীঘরে কাটছে অভিনেতা রাজপাল যাদবের দিন। ৫ কোটি টাকা ঋণ নিয়ে তা সুদ-মূলে ৯ কোটিতে পৌঁছানোয় আইনি প্যাঁচে জর্জরিত ‘ভুলভুলাইয়া’ খ্যাত এই তারকা। রাজপালের এমন দুর্দিনেই নওয়াজউদ্দিন সিদ্দিকির একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে উঠে এসেছে রাজপালের এক অন্য রূপ; স্ট্রাগলিং অভিনেতাদের কাছে তাঁর বাড়িটি ছিল আস্ত এক ‘লঙ্গর’, যেখানে যে কেউ গিয়ে বিনাপয়সায় পেটভরে খেতে পারতেন।

লখনউ ও দিল্লির থিয়েটার জীবন থেকে শুরু হওয়া তাঁদের এই বন্ধুত্ব দীর্ঘদিনের। নওয়াজ জানান, ক্যারিয়ারের শুরুতে রাজপাল যখন ভালো কাজ পেতে শুরু করেন, তখন অভাবী ও সংগ্রামী সহকর্মীদের জন্য তাঁর ঘরের দরজা সবসময় খোলা থাকত। দুঃসময়ে অভিনেতা পাশে পেয়েছেন সলমন খান ও সোনু সুদের মতো সহকর্মীদেরও। মানবিক এই গুণাবলীর কারণেই আজ রাজপালের কঠিন সময়ে অনুরাগী ও বলিউডের একাংশ তাঁর দ্রুত মুক্তির প্রার্থনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *