লেটেস্ট নিউজ

জেলে চরম অব্যবস্থা: কয়েদিদের গণ-জামিনের হুঁশিয়ারি হাই কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের সংশোধনাগারগুলোতে বন্দিদের নাগরিক অধিকার লঙ্ঘিত হলে ব্যাপক হারে জামিন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রাখা হলে এবং পরিকাঠামো উন্নত না হলে আদালত প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

২০১৭ সাল থেকে আদালতের একাধিক নির্দেশ কার্যকর না হওয়ায় উষ্মা প্রকাশ করেছে বেঞ্চ। বর্তমানে বহু চিকিৎসকের পদ শূন্য এবং অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর না হওয়ায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা করা হয়। জেলের শোচনীয় দশা নিয়ে বুধবারের মধ্যে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *