জেলে রাজপাল যাদব! প্রিয় অভিনেতাকে বাঁচাতে সোনু সুদের এই আকুল আবেদন কি কানে যাবে বলিউডের? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: চেক বাউন্স মামলায় ফেঁসে এখন শ্রীঘরে অভিনেতা রাজপাল যাদব। কিন্তু প্রিয় কৌতুকাভিনেতার এই করুণ দশা দেখে আপনি কি চুপ করে থাকতে পারবেন? ৯ কোটি টাকা মেটাতে না পেরে অসহায় রাজপাল যখন বলছেন যে তাঁর আর কোনো পথ নেই, ঠিক তখনই দেবদূতের মতো পাশে দাঁড়ালেন সোনু সুদ। সোনুর প্রশ্ন, আমরা যদি বিপদে একে অপরের পাশে না দাঁড়াই, তবে কোন মুখে ইন্ডাস্ট্রিকে ‘পরিবার’ বলব?
সোনু সুদ ইন্ডাস্ট্রির প্রযোজক ও পরিচালকদের অনুরোধ করেছেন রাজপালকে নতুন কাজে নিতে এবং অগ্রিম পারিশ্রমিক দিয়ে সাহায্য করতে। এটি কোনো দান নয়, বরং একজন প্রতিভাবান শিল্পীর সম্মান রক্ষার লড়াই। রাজপালের মতো অভিনেতা হারিয়ে গেলে ক্ষতি হবে দর্শকদেরই। তাই এই কঠিন সময়ে বলিউড কি সোনুর ডাকে সাড়া দিয়ে রাজপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, নাকি মুখ ফিরিয়ে নেবে?

