জেল থেকে ফিরেই প্রেমিকাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! – এবেলা
এবেলা ডেস্কঃ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও জেল খাটার প্রতিশোধ নিতে জলপাইগুড়ির রাজগঞ্জে প্রাক্তন প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিল সরিফুল আলম নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় যুবতী বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। বুধবার মধ্যরাতে কথা বলার অছিলায় ডেকে নিয়ে গিয়ে এই নৃশংস কাণ্ড ঘটায় অভিযুক্ত।
ঘটনায় অভিযুক্ত সরিফুল ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, অপরাধ ঢাকতে হাসপাতালে তারা নিজেদের যুবতীর স্বামী ও শ্বশুর বলে পরিচয় দিয়েছিল। নির্যাতিতার পরিবারের দাবি অনুযায়ী, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

