জোম্যাটোয় বড় রদবদল: সিইও পদ ছাড়লেন দীপিন্দর গোয়েল – এবেলা
এবেলা ডেস্কঃ
বিখ্যাত ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটোর পেরেন্ট কো ম্পা নি ‘ইটারনাল’-এর সিইও পদ থেকে ইস্তফা দিলেন প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। দীপিন্দর সরাসরি দায়িত্ব ছাড়লেও সংস্থার বোর্ড অব ডিরেক্টরে ভাইস চেয়ারম্যান হিসেবে যুক্ত থাকবেন।
দীপিন্দর গোয়েলের উত্তরসূরি হিসেবে ইটারনালের নতুন গ্রুপ সিইও হচ্ছেন আলবিন্দর ধিনসা। জানা গেছে, জনসমক্ষে থাকা পাবলিক কো ম্পা নির ধরাবাঁধা নিয়মের বাইরে বেরিয়ে নতুন এবং কিছু পরীক্ষামূলক ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই দীপিন্দর এই বড় পদক্ষেপ নিয়েছেন।

