লেটেস্ট নিউজ

জোম্যাটোর প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি: অনলাইন খাবার অর্ডার করা এখন আরও ব্যয়বহুল – এবেলা

এবেলা ডেস্কঃ

খাদ্য সরবরাহকারী সংস্থা জোম্যাটো তাদের প্ল্যাটফর্ম ফি ২.৪০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে গ্রাহকদের প্রতিটি অর্ডারে ১২.৫০ টাকার পরিবর্তে ১৪.৯০ টাকা ফি দিতে হবে। এই মূল্যবৃদ্ধির ফলে জোম্যাটোর পরিষেবার খরচ এখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সুইগির প্রায় সমান হয়ে দাঁড়িয়েছে। মূলত পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার কারণেই এই পদক্ষেপ নিয়েছে কো ম্পা নিটি।

পশ্চিম এশিয়ার উত্তেজনার প্রভাবে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভারতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে ছোট হোটেল ও রেস্তোরাঁগুলো ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে কো ম্পা নির মুনাফা বজায় রাখতেই জোম্যাটো অতিরিক্ত খরচের বোঝা গ্রাহকদের ওপর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। সেপ্টেম্বর ২০২৫-এ শেষবার ফি বাড়ানোর পর এটি তাদের সাম্প্রতিকতম মূল্যবৃদ্ধি।

অন্যদিকে, বাজারের এই অস্থিরতার মধ্যেই রেপিডো (Rapido) বেঙ্গালুরুতে তাদের নতুন ফুড ডেলিভারি সার্ভিস ‘অনলি’ (Only) চালু করেছে। তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা জোম্যাটোর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। বর্তমানে যুদ্ধ ও মুদ্রাস্ফীতির জোড়া ফলায় অনলাইন খাবার অর্ডার করা সাধারণ মানুষের জন্য একটি ব্যয়বহুল বিষয়ে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *