লেটেস্ট নিউজ

জ্বালানি সংকটে কাঁপছে দেশ অথচ সর্বদল বৈঠকে নীরব মোদী সরকার, প্রতিবাদে যোগ দিল না তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে ভারতে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদল বৈঠক ডাকলেও সেখানে সমাধানসূত্র অধরাই রয়ে গেল। উল্টে কেন্দ্রের ‘একগুঁয়ে’ মনোভাবের প্রতিবাদ জানিয়ে এই বৈঠক বয়কট করল তৃণমূল কংগ্রেস।

বুধবারের বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি উপস্থিত থাকলেও সমস্যার গভীরে না গিয়ে উল্টে পাকিস্তান প্রসঙ্গ এবং সরকারের পুরনো খতিয়ান তুলে ধরতেই ব্যস্ত ছিলেন তাঁরা। মোদী কেন যুদ্ধের মধ্যে ইজরায়েল সফর করেছিলেন বা ইরানের ঘটনায় ভারতের অবস্থান কী— বিরোধীদের এমন একাধিক তীক্ষ্ণ প্রশ্নের মুখে কার্যত মৌনব্রত পালন করে কেন্দ্র।

এদিকে যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হবে, সেই দুশ্চিন্তার মাঝেই উত্তর ভারতের একাধিক শহরে পেট্রোল-ডিজেল পাম্পে লম্বা লাইন চোখে পড়ছে। সাধারণ মানুষ তেলের আকালে পড়ার আতঙ্কে জ্বালানি মজুত করতে শুরু করেছেন। জনমানসে এই আতঙ্ক এবং সরকারের দিশাহীনতা নিয়ে এবার সরব হয়েছে বিরোধী শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *