লেটেস্ট নিউজ

জ্যোতিষ শাস্ত্রের দোহাই দিয়ে বিয়েতে অস্বীকার করা এবার বড় অপরাধ হিসেবে গণ্য হবে – এবেলা

এবেলা ডেস্কঃ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পর জগতক বা কোষ্ঠী না মেলার অজুহাতে পিছিয়ে আসা এখন ফৌজদারি অপরাধ। দিল্লি হাইকোর্ট এক মামলার শুনানিতে স্পষ্ট জানিয়েছে যে, যৌন সম্পর্কের আগে কেন জাসতক পরীক্ষা করা হলো না তা অভিযুক্তের অসৎ উদ্দেশ্যকেই প্রমাণ করে।

বিচারপতি স্বরনা কান্ত শর্মা জানান, বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে সম্মতি আদায় করা আইনত ধর্ষণ বা প্রতারণার শামিল। ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নম্বর ধারায় এই ধরনের প্রতারণামূলক আচরণ কঠোর শাস্তিযোগ্য। হোয়াটসঅ্যাপ চ্যাট এবং পূর্ববর্তী প্রতিশ্রুতির ভিত্তিতে আদালত অভিযুক্তের জামিন আবেদন খারিজ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *