লেটেস্ট নিউজ

ঝাড়খণ্ডে মাঝআকাশে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, মৃত একাধিক

ঝাড়খণ্ডের রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রেডবার্ড এয়ারওয়েজের বিচক্রাফ্ট সি৯০ বিমানটি উড্ডয়ন করার কিছুক্ষণ পরেই চাতরা জেলায় ভেঙে পড়ে। সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে কলকাতার রাডারের সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার সময় বিমানটিতে দুই পাইলটসহ মোট সাতজন আরোহী ছিলেন। এদের মধ্যে অসুস্থ যাত্রী সঞ্জয় কুমার, একজন চিকিৎসক, একজন প্যারামেডিক এবং দুইজন অ্যাটেনডেন্ট ছিলেন। বিমানে থাকা ব্যক্তিদের মধ্যে ইতিমধ্যে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং একাধিক আরোহীর প্রাণহানির আশঙ্কা করছে সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলো।

বিমানের পাইলট-ইন-কমান্ড ছিলেন ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত এবং সহ-পাইলট ছিলেন ক্যাপ্টেন সভরাজদীপ সিং। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *