লেটেস্ট নিউজ

টানা চার দিন বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক এখনই সেরে রাখুন জরুরি কাজ – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী সপ্তাহে টানা চার দিন ব্যঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২৪ জানুয়ারি চতুর্থ শনিবার, ২৫ জানুয়ারি রবিবার এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর পর ২৭ জানুয়ারি পাঁচ দিনের কর্মসপ্তাহের দাবিতে ব্যাঙ্ক কর্মীরা ধর্মঘটের ডাক দেওয়ায় টানা চতুর্থ দিনের মতো তালা ঝুলতে পারে ব্যাঙ্কের দরজায়। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ এই ধর্মঘটের ডাক দিয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ গ্রাহকরা।

ব্যাঙ্ক ইউনিয়নগুলোর দীর্ঘদিনের দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো তাঁদেরও সপ্তাহে দুই দিন ছুটি দিতে হবে। এই দাবি পূরণ হলে কর্মদক্ষতা বাড়বে এবং কর্মীরা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন বলে দাবি করা হয়েছে। বিনিময়ে প্রতিদিন ৪০ মিনিট অতিরিক্ত কাজ করার প্রস্তাবও দিয়েছেন তাঁরা। ইতিপূর্বে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এই প্রস্তাবে নীতিগত সায় দিলেও সরকারি বিজ্ঞপ্তির অভাবে তা কার্যকর হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে বড় ধরনের লেনদেন বা জরুরি কাজগুলো আগেই সেরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *