লেটেস্ট নিউজ

টানা ৮২ ম্যাচে অপরাজিত তুর্কমেনিস্তানের এফসি আর্কাদাগ, মাঠের বাইরেও বির্তক সঙ্গী

তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বের্দিমুহামেদৌ প্রতিষ্ঠিত এফসি আর্কাদাগ ফুটবল বিশ্বে এক বিস্ময়কর নাম। ২০২৩ সালে যাত্রার পর থেকে ঘরোয়া লিগে টানা ৮২টি ম্যাচে জয়ী হয়েছে এই ক্লাবটি। জাতীয় দলের সেরা ১৪ জন ফুটবলারকে দলে নেওয়া এবং নিজেদের সুবিধামতো ট্রান্সফার উইন্ডো ব্যবহার করার মতো একাধিপত্যের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মাঠে রেফারিদের বাড়তি সুবিধা পাওয়ার গুঞ্জন থাকলেও পরিসংখ্যান বলছে তারা অপ্রতিদ্বন্দ্বী।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি প্রতিপক্ষকে চাপে রাখার কৌশলেও সিদ্ধহস্ত এই ক্লাব। গত বছর এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার সময় লাল-হলুদ ব্রিগেডকে চরম হেনস্তার শিকার হতে হয়েছিল। অত্যন্ত নিম্নমানের মাঠে অনুশীলন করতে বাধ্য করা এবং কঠোর বিধিনিষেধে ফুটবলারদের হোটেলে বন্দি রাখার অভিযোগ ওঠে। মাঠের বাইরে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার এই স্ট্র্যাটেজি আর্কাদাগের সাফল্যের অন্যতম বিতর্কিত অংশ।

বর্তমানে এশীয় ফুটবলে আর্কাদাগ এক ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছে। কোনো বিদেশি ফুটবলার ছাড়াই শুধুমাত্র দেশের সেরা প্রতিভা আর রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তারা একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে। অস্কার ব্রুজোর প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গলকেও তাদের কাছে হার মানতে হয়েছে। বিতর্ক পিছু না ছাড়লেও টানা জয়ের এই অবিশ্বাস্য রেকর্ড ফুটবল মহলে যেমন কৌতূহল সৃষ্টি করেছে, তেমনই তাদের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *