লেটেস্ট নিউজ

টার্গেট পূরণে ব্যর্থ অটল পেনশন যোজনা কি পারবে ভবিষ্যৎ সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্ব সামাজিক সুরক্ষা সূচকে ভারতের অবস্থান দ্বিতীয় হলেও কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্প অটল পেনশন যোজনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। পরিসংখ্যান অনুযায়ী, এই প্রকল্পের প্রায় ৮৭ শতাংশ গ্রাহকই মাসিক ১০০০ টাকা পেনশনের স্লাভে নিবন্ধিত। বর্তমানে ২০ থেকে ৩০ বছর বয়সী এই গ্রাহকরা কয়েক দশক পর যখন পেনশন পাবেন, তখন মুদ্রাস্ফীতির বাজারে ওই সামান্য অর্থ কতটুকু সুরক্ষা দেবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে খোদ সংসদীয় কমিটি। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী বাজেট বরাদ্দ খরচ না হওয়া প্রকল্পের বাস্তব সাফল্যকে প্রশ্নের মুখে ফেলেছে।

ব্যাংক কর্মীদের ওপর লক্ষ্যমাত্রা পূরণের চাপ থাকলেও প্রতি বছর এই যোজনায় নাম নথিভুক্তির হার নিম্নমুখী। ২০২৩-২৪ অর্থবর্ষে লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ পূরণ হলেও পরবর্তী বছরে তা ৭৪ শতাংশে নেমে এসেছে। অভিযোগ উঠছে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অভাব ঢাকতে অনেক ক্ষেত্রে গ্রাহকদের অজান্তেই বা বাধ্য করে নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ মেয়াদে নামমাত্র পেনশনের প্রতিশ্রুতি এবং প্রচারের অভাবই এই প্রকল্পের প্রতি সাধারণ মানুষের অনীহার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *