লেটেস্ট নিউজ

টিকিট না পেয়ে ক্ষুব্ধ মনোজ তিওয়ারি, দলবদলের জল্পনায় তুঙ্গে রাজনৈতিক পারদ – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিদায়ী ক্রীড়ামন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। গতবার হাওড়ার শিবপুর থেকে জয়ী হয়ে বিধানসভায় এলেও, এবার টিকিট না পাওয়ায় দলের প্রতি নিজের অভিমান প্রকাশ করেছেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণার পর বেশ কিছুদিন নীরব থাকলেও, এবার সরাসরি মুখ খুলে রাজনীতির ময়দানে নতুন জল্পনা উসকে দিয়েছেন এই ‘দুঃসময়ের সৈনিক’।

মনোজ জানান যে অন্য রাজনৈতিক দল থেকে ইতিমিধ্যেই তাঁর কাছে প্রস্তাব এসেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পরিবারের সঙ্গে আলোচনা করতে চান। উল্লেখ্য, গত নির্বাচনে বিজেপির হেভিওয়েট প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে তিনি জয়ী হয়েছিলেন। তাঁর দাবি, কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে লড়াই করলেও এবার দলের ব্রাত্য হওয়া তাঁকে মানসিকভাবে আঘাত দিয়েছে।

রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের সেবা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে মনোজ তাঁর এলাকার কাজের খতিয়ান তুলে ধরেন। দলের এই সিদ্ধান্তে হতাশ প্রাক্তন এই অধিনায়ক কি এবার অন্য কোনো শিবিরের হয়ে নতুন পিচে ব্যাটিং শুরু করবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর পরবর্তী পদক্ষেপ স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *