লেটেস্ট নিউজ

টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিতেই পাকিস্তান দলে বড়সড় পদক্ষেপ পিসিবি-র – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বকাপে চরম ব্যর্থতার জেরে বাবর আজমদের ওপর এবার কড়া শাস্তির খাঁড়া নামিয়ে আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সুপার এইট থেকে ছিটকে যাওয়ার পর এবার বাবর-রিজওয়ানদের পকেট কাটতে চলেছে বোর্ড। জানা গেছে, লজ্জাজনক পারফরম্যান্সের কারণে দলের প্রতিটি ক্রিকেটারকে ৫০ লক্ষ পাকিস্তানি টাকা জরিমানা করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণত জয়ের জন্য পুরস্কার দেওয়া হলেও, হারের জন্য এমন আর্থিক দণ্ড ক্রিকেট বিশ্বে বিরল। পিসিবি সূত্রে খবর, ভারতের কাছে হারের পরেই এই কড়া ব্যবস্থার ইঙ্গিত দেওয়া হয়েছিল। ক্রিকেটারদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে বেতন ও বোনাস কেবল মাঠের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই মিলবে।

টুর্নামেন্ট জুড়ে পাক ব্যাটারদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। সাহেবজাদা ফারহান বাদে বাবর আজম, স্যাম আইয়ুবের মতো তারকারা ১০০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। এই ব্যর্থতার জেরে প্লেয়ারদের মাসিক বেতন ও ম্যাচ ফি থেকে জরিমানার টাকা কেটে নেবে বোর্ড। পিসিবি-র এমন মারমুখী মেজাজে এখন রীতিমতো কোণঠাসা পাক ক্রিকেটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *