টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা: বদলে যাচ্ছে ভারতীয় দল? – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের চোট না সারায় স্কোয়াডে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। বোর্ডের মেডিক্যাল টিম তাকে আরও দুই সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছে। ফলে আসরের মূল পর্বে সুন্দরের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা চিন্তায় ফেলেছে কোচ গৌতম গম্ভীরকে।
এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে তরুণ লেগ-স্পিনার রবি বিষ্ণোইয়ের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। কিউইদের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে তিনি নির্বাচকদের আস্থায় রয়েছেন। পাশাপাশি অলরাউন্ডার রিয়ান পরাগকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। অন্যদিকে, তিলক বর্মা চোটে থাকলেও বিশ্বকাপের আগেই তার সুস্থ হয়ে ফেরার ব্যাপারে আশাবাদী বিসিসিআই।

