টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি: বিপাকে পাকিস্তান – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলে পাকিস্তানকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, টুর্নামেন্টে দল না পাঠানোকে সরাসরি চ্যালেঞ্জ হিসেবে গণ্য করা হবে। পাকিস্তান সরকারের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নকভি।
পাকিস্তান সরে দাঁড়ালে পিএসএল-এর আন্তর্জাতিক স্বীকৃতি বাতিল এবং বিদেশি ক্রিকেটারদের খেলার অনুমতি বন্ধ হতে পারে। এছাড়া আইসিসি থেকে প্রাপ্ত অনুদান হ্রাস এবং এশিয়া কাপসহ দ্বিপাক্ষিক সিরিজ থেকে দেশটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার। পাকিস্তান এখন সরকার ও আইসিসি-র টানাপোড়েনের মাঝে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়।

