টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশি সাংবাদিকদের আবেদন বাতিলের নেপথ্যে কী? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বাতিল হওয়ায় সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া নতুন করে সাজাচ্ছে আইসিসি। বাংলাদেশ টুর্নামেন্টে না থাকায় তাদের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। ফলে সাংবাদিকদের পূর্বের মিডিয়া অ্যাক্রিডিটেশন অনুরোধগুলো প্রত্যাখ্যানের অভিযোগ উঠেছে। আইসিসি জানিয়েছে, কোটা ও পরিবর্তিত সূচির কারণেই এই সিদ্ধান্ত।
বিসিবি’র মিডিয়া ইনচার্জ আমজাদ হোসেন জানান, তারা এই গণপ্রত্যাখ্যানের কারণ ও ব্যাখ্যা জানতে চেয়েছেন। আইসিসি স্পষ্ট করেছে, নতুন পরিস্থিতিতে প্রতিটি আবেদন পুনরায় মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, প্রায় ৮০-৯০ জন আবেদন করলেও দেশের কোটা অনুযায়ী মাত্র ৪০ জন সুযোগ পেতে পারেন। অভিজ্ঞ সংবাদকর্মীরা এই নজিরবিহীন পরিস্থিতিতে এখন বিসিবির পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

