টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতের জোড়া দল মাঠে! সূর্যকুমারদের সামনে কোন দেশ? – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে নামার আগে নভি মুম্বইয়ের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে লড়বে ভারত। ৪ ফেব্রুয়ারির এই হাই-ভোল্টেজ ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে নিজেদের সেরা ছন্দ পরখ করে নিতে মরিয়া মেন ইন ব্লু। নিউজিল্যান্ড বধের আত্মবিশ্বাস নিয়েই প্রোটিয়াদের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
মজার বিষয় হলো, প্রস্তুতি পর্বে ভারতের দুটি দল অংশ নিচ্ছে। সিনিয়দের পাশাপাশি ভারত ‘এ’ দল লড়বে আমেরিকা ও নামিবিয়ার বিপক্ষে। টুর্নামেন্টের আগে মোট ১৫টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হলেও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া কোনো ওয়ার্ম-আপ ম্যাচ খেলছে না। তিন বছর ধরে অপরাজিত থাকা ভারত এবারও ট্রফি জয়ের প্রধান দাবিদার।

