টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ, গ্রুপ ১-এ লড়াই হবে হাড্ডাহাড্ডি – এবেলা
এবেলা ডেস্কঃ
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে দাপটের সাথে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। তবে সেমিফাইনালের লড়াইয়ে টিম ইন্ডিয়াকে পড়তে হয়েছে ‘গ্রুপ অফ ডেথ’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। এই গ্রুপের প্রতিটি দলই অপরাজিত থেকে শীর্ষস্থানে রয়েছে, যা আগামী ম্যাচগুলোতে চরম উত্তেজনার আভাস দিচ্ছে।
আগামী ২২ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। এছাড়া ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও চমক দেখানো জিম্বাবোয়েও ভারতকে কড়া চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এই পর্বের প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

