স্পোর্টস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সেমিফাইনালে ভারতের সামনে কি তবে শক্তিশালী ইংল্যান্ড?

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ পর্বে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছাতে আগামী ১ মার্চ ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। ২ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা টিম ইন্ডিয়ার জন্য এটি কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচ। ক্যারিবিয়ানদের হারাতে পারলেই ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবেন রোহিত-বিরাটরা।

আইসিসি-র নিয়ম অনুযায়ী, গ্রুপ ১-এর দ্বিতীয় দল সেমিফাইনালে গ্রুপ ২-এর শীর্ষ দল ইংল্যান্ডের মুখোমুখি হবে। সুপার ৮ পর্বে টানা তিন ম্যাচ জিতে ব্রিটিশরা বর্তমানে তুখোড় ফর্মে রয়েছে। ভারত যোগ্যতা অর্জন করলে আগামী ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই হাইভোল্টেজ লড়াইটি অনুষ্ঠিত হবে। ২০২২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে হারের বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ এখন ভারতের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *