স্পোর্টস

টি-২০ বিশ্বকাপে আজ ভারতের সামনে নামিবিয়া: অভিষেকের অসুস্থতায় কি বড় বদল প্রথম একাদশে?

টি-২০ বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে জয়ের পর আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। জয়ের ধারা বজায় রাখাই টিম ইন্ডিয়ার মূল লক্ষ্য। তবে ম্যাচের আগে ওপেনার অভিষেক শর্মার শারীরিক অসুস্থতা নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে গৌতম গম্ভীরের শিবির। পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়া এই তারকা ব্যাটারের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় আজ ভারতীয় প্রথম একাদশে পরিবর্তনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে, নেদারল্যান্ডসের কাছে হারের পর ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নামিবিয়ার লড়াইটা বেশ কঠিন হতে চলেছে। দিল্লির ব্যাটিং সহায়ক উইকেটে ভারতীয় ব্যাটাররা বড় রান করতে মরিয়া। ১৫ তারিখের হাইভোল্টেজ ম্যাচের আগে আজ নিজেদের ব্যাটিং শক্তি ঝালিয়ে নিতে টস জিতে প্রথমে ব্যাট করতে পারে টিম ইন্ডিয়া। সন্ধ্যা ৭টা থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও হটস্টার অ্যাপে এই ম্যাচটি সরাসরি দেখা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *