টি-২০ বিশ্বকাপে ভারতের গর্জন! ভাইরাল প্রোমোতে জেমিমাদের হুঙ্কার, ‘ছেলেরা কম কীসে?’ – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ টি-২০ বিশ্বকাপের দামামা বাজিয়ে দুর্ধর্ষ এক প্রোমো ভিডিও প্রকাশ করল স্টার স্পোর্টস। গত বছর বিশ্বজয়ের ধারা বজায় রাখতে এবং ঘরের মাঠে খেতাব ধরে রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। এই ভিডিওর মূল আকর্ষণ ‘আমাদের ছেলেরা মেয়েদের থেকে কম কীসে’ ট্যাগলাইনটি, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
ভিডিওতে জেমিমা রডরিগস, শেফালি বর্মাদের পাশাপাশি দেখা গেছে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়াদের। ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দু’বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এবার মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। প্রোমোটিতে ভারতীয় ক্রিকেটের আবেগ ও জেদকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা সমর্থকদের প্রত্যাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
STAR SPORTS PROMO FOR T20 WORLD CUP…!!!!
– It’s time to defend the World Cup. 🇮🇳 pic.twitter.com/P50xhJQ4AZ
— Johns. (@CricCrazyJohns) January 11, 2026

