স্পোর্টস

টি-২০ বিশ্বকাপ: ইংল্যান্ডকে ধুলো হারিয়ে সুপার এইটের পথে অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজ!

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৩০ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শেরফেন রাদারফোর্ডের বিধ্বংসী ৪২ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে ১৯৬ রান সংগ্রহ করে ক্যারিবিয়ানরা। জেসন হোল্ডার ও রস্টন চেজের কার্যকরী অবদান দলকে বড় স্কোরে পৌঁছে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গুড়াকেশ মোতির ঘূর্ণিতে দিশেহারা ইংরেজদের পক্ষে স্যাম কারান সর্বোচ্চ ৪৩ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। এই জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সুপার এইটের দৌড়ে অনেকটা এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *