লেটেস্ট নিউজ

টি-২০ বিশ্বকাপ: ভারতের জয়ের রহস্য ফাঁস করলেন শাস্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে, এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জয়ের প্রধান দাবিদার ভারত। টপ অর্ডারের ব্যাটিং শক্তি এবং ক্রিকেটারদের বর্তমান ফর্ম দলকে ফেভারিটে পরিণত করেছে। বিশেষ করে বুমরা ও হার্দিকের ফর্ম এবং তরুণ শিবম দুবে ও তিলক ভার্মার অন্তর্ভুক্তি দলের শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

শাস্ত্রী জানান, ভারতীয় দলের ভারসাম্য ও স্পিন বোলিং আক্রমণই হবে ট্রফি জয়ের মূল চাবিকাঠি। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীর মতো স্পিনাররা প্রতিপক্ষকে ঘায়েল করতে কার্যকর ভূমিকা রাখবেন। সঠিক পরিকল্পনা ও খেলোয়াড়দের ফর্ম বজায় থাকলে ভারতের বিশ্বকাপ জয় এখন সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *