লেটেস্ট নিউজ

টি-২০ বিশ্বকাপ: ভারতের স্কোয়াডে বড় পরিবর্তনের আভাস! – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে ইনজুরি চিন্তায় ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। পেটে অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকা তিলক বর্মা বর্তমানে রিহ্যাব চললেও তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ নির্বাচকরা। অন্যদিকে, চোটের কারণে ওয়াশিংটন সুন্দরের খেলা নিয়েও তৈরি হয়েছে গভীর সংশয়, যাঁকে দুই সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছে মেডিক্যাল টিম।

এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে রিয়ান পরাগ এবং রবি বিষ্ণোইয়ের ওপর নজর রাখছেন নির্বাচকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে বিষ্ণোই ইতিমধ্যেই নিজের দাবি জোরালো করেছেন। গম্ভীরের অধীনে বাকি দুই ম্যাচে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুতই বিকল্প খেলোয়াড়দের নাম ঘোষণা করতে পারে বিসিসিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *