টি-২০ বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশের বিদায়ে কপাল খুলল স্কটল্যান্ডের! – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন ২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে স্কটল্যান্ড। বাংলাদেশ সরে দাঁড়ানোয় নাটকীয়ভাবে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেল স্কটিশরা। কোচ ওয়েন ডাউকিনসের অধীনে ঘোষিত এই দলে রিচি বেরিংটনকে অধিনায়ক করা হয়েছে এবং অভিজ্ঞতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আফগান বংশোদ্ভূত তরুণ ক্রিকেটার ইহসান। ২০২৪ বিশ্বকাপের ১১ জন সদস্যকে রেখেই সাজানো হয়েছে স্কটল্যান্ডের মূল স্কোয়াড। বিসিবি-র সিদ্ধান্তের কারণে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত স্কটল্যান্ড বর্তমানে ভারতের মাটিতে লড়াইয়ের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছে।

