টি-২০ বিশ্বকাপ ২০২৬: শক্তিশালী দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুবারের চ্যাম্পিয়নদের নেতৃত্বে থাকছেন ৩২ বছর বয়সী তারকা শাই হোপ। দলে ফিরেছেন অভিজ্ঞ জেসন হোল্ডার, রোস্টন চেজ ও রাদারফোর্ডের মতো মারকুটে ব্যাটাররা, যা দলটিকে বাড়তি ভারসাম্য প্রদান করবে।
গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ড ও নেপালের মতো প্রতিপক্ষের মুখোমুখি হবে ক্যারিবীয়রা। বর্তমানে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গঠিত এই স্কোয়াডটি শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে দারুণ আশাবাদী। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে হোপের দল।

