লেটেস্ট নিউজ

টেক্সাসে ভারতীয়দের চাকরিতে কোপ! ২০২৭ পর্যন্ত ভিসা স্থগিত – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে ভারতীয়সহ বিদেশিদের নিয়োগে বড় ধাক্কা দিলেন গভর্নর গ্রেগ অ্যাবট। আগামী ৩১ মে ২০২৭ পর্যন্ত এইচ-১বি ভিসাধারীদের আবেদন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। মূলত মার্কিন নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতেই সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে ট্রাম্প সরকারের অভিবাসন নীতির প্রভাবে ভিসার সাক্ষাৎকারের মেয়াদও অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়রা ছুটিতে দেশে ফিরে আর ফিরতে পারছেন না। চাকরি হারানোর আশঙ্কায় প্রবাসীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে, যা দুই দেশের কর্মসংস্থান ও কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *