টোকিও স্মৃতিতে রাধাবিনোদ পালকে শ্রদ্ধা অভিষেকের – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশিষ্ট আইনবিদ বিচারপতি রাধাবিনোদ পালের জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে টোকিও সফরের স্মৃতিচারণ করে তিনি এই মহান বাঙালি আইনবিদের সাহস ও বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, অভিষেকের উদ্যোগেই কলকাতায় এই বিশিষ্ট বিচারপতির নামে একটি সরণি উৎসর্গ করা হয়েছে।
২০২৫ সালের মে মাসে টোকিও ট্রায়ালের সাহসী বিচারক রাধাবিনোদ পালের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন অভিষেক। সন্ত্রাসবাদ বিরোধী প্রচারের উদ্দেশ্যে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান সফরে গিয়ে এই শ্রদ্ধাঞ্জলি জানান তিনি। অভিষেকের মতে, বিশ্বমঞ্চে ন্যায়বিচার ও বিবেককে সমুন্নত রাখার ক্ষেত্রে রাধাবিনোদ পালের নীতিগত অবস্থান আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে।

