লেটেস্ট নিউজ

ট্রাম্পকে কেন হামলা চালাতে বললেন ইরানি যুবক? মৃত্যুর আগে ভিডিওবার্তায় হাহাকার! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: “আলোচনা নয়, সরাসরি ইরানে হামলা চালান!”—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এমন ভয়ঙ্কর আর্জি জানিয়েই আত্মঘাতী হলেন ইরানের যুবক পৌরিয়া হামিদি। নিজের দেশকে খামেনেই প্রশাসনের শাসন থেকে মুক্ত করতেই কি তিনি নিজের জীবন উৎসর্গ করলেন? ভিডিওতে তিনি জানান, রাশিয়া-ইউক্রেন বা ইজরায়েল যুদ্ধের চেয়েও বেশি মানুষ মারা যাচ্ছে ইরানে। সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এখন বিদেশের হস্তক্ষেপই তাদের একমাত্র বাঁচার পথ হয়ে দাঁড়িয়েছে।

দেশের এই অরাজকতা আর চরম অত্যাচারে অতিষ্ঠ নাগরিকরা এখন মুক্তির আশায় বিশ্বশক্তির দিকে তাকিয়ে। হামিদি মনে করেন, বাইরের সমর্থন ছাড়া সাধারণ মানুষের পক্ষে এই লড়াই জেতা আসাম্ভব। চলমান বিক্ষোভে হাজারে হাজারে প্রতিবাদীর মৃত্যু এবং প্রশাসনের দমনপীড়ন মধ্যপ্রাচ্যের এই জনপদকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই আত্মত্যাগ কি আন্তর্জাতিক মহলে বড় কোনো পরিবর্তনের ঢেউ তুলবে, নাকি ইরানিদের যন্ত্রণার কথা আড়ালেই রয়ে যাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *