লেটেস্ট নিউজ

ট্রাম্পকে ঝটকা দিয়ে ইরানের হাত ধরল শাহবাজ সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়ে রাতারাতি সুর বদলাল পাকিস্তান। এতদিন যে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন শাহবাজ শরিফ, যুদ্ধ পরিস্থিতিতে সেই ‘বন্ধু’ দেশকেই কার্যত কাঠগড়ায় দাঁড় করাল ইসলামাবাদ।

শনিবার রাতে ইরানের Supreme \titleonly লিডার আয়াতোল্লা খামেনেই-এর দপ্তর ও তেহরানসহ একাধিক শহরে আছড়ে পড়ে মার্কিন-ইজরায়েলি ক্ষেপণাস্ত্র। এই ঘটনার পর তড়িঘড়ি ইরানের বিদেশমন্ত্রীকে ফোন করেন পাক বিদেশমন্ত্রী ইশক দার। ওয়াশিংটনের পদক্ষেপকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে তেহরানের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি। কূটনৈতিক মহলের মতে, এই অবস্থান বদলে আমেরিকার সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্কে বড়সড় ফাটল ধরতে পারে।

উল্লেখ্য, কয়েকদিন আগেও যুদ্ধ থামানোর কৃতিত্ব দিয়ে ট্রাম্পকে নোবেল দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন শাহবাজ। কিন্তু মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে সমীকরণ বদলে যাওয়ায় এখন পুরোনো মিত্রকে ছেড়ে ইরানের দিকেই ঝুঁকছে পাকিস্তান। এদিকে রাশিয়ার পক্ষ থেকেও আন্তর্জাতিক আইন মেনে আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর আর্জি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *