লেটেস্ট নিউজ

ট্রাম্পকে রান্নাঘরে ঢোকালেন টুইঙ্কল! মোদীর ‘গ্লোবাল গরবা’ কূটনীতিতে মজেছেন অক্ষয়-ঘরনি – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড অভিনেত্রী তথা লেখিকা টুইঙ্কল খান্না এবার সরাসরি তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্পকে। নিজের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক এক পোস্টে তিনি দাবি করেছেন, ট্রাম্প নাকি রীতিমতো ‘রান্নাঘরে’ ঢুকে পড়েছেন এবং দেশ থেকে কূটনীতিকে বের করে দিয়েছেন।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক সমীকরণকে ‘গ্লোবাল গরবা’ আখ্যা দিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টুইঙ্কল। তাঁর মতে, পুতিন থেকে ইজরায়েল কিংবা ইরান—সবার সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলা একমাত্র গুজরাটিদের পক্ষেই সম্ভব, যারা অন্যের পায়ে পা না দিয়ে বৃত্তাকারে নাচতে জানেন।

৭৯ বছর বয়সে ট্রাম্পের ডায়েট কোক আর ফ্রাইড চিকেন খাওয়ার অভ্যাস নিয়েও হালকা চালে কটাক্ষ করেছেন এই তারকা। টুইঙ্কলের এই বুদ্ধিদীপ্ত পোস্টটি এখন নেটপাড়ায় ঝড়ের গতিতে ভাইরাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *