লেটেস্ট নিউজ

ট্রাম্পকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি ইরানের! হরমুজ প্রণালী নিয়ে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ

ডোনাল্ড ট্রাম্পের হুমকির পাল্টায় এবার রণংদেহী মেজাজে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেওয়া হবে। এর জবাবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের জ্বালানি কেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালী স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। এমনকি যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখানকার জ্বালানি কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে দেশটির রেভল্যুশনারি গার্ডস।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিপিং রুটটি গত ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রেখেছে ইরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। ইরান জানিয়েছে, তাদের ধ্বংস হওয়া বিদ্যুৎকেন্দ্রগুলো পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত এই পথ খোলা হবে না। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে আমেরিকার প্রযুক্তি ও জলকাঠামোতেও হামলার ছক কষছে তেহরান। ইতিমধ্যে ইরানের ছোড়া কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ঘিরে ইজরায়েল ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *