ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে মানচিত্র থেকে মুছবে ইরান! – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, তাঁর ওপর কোনো হামলা হলে ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ট্রাম্পের এই কড়া বার্তার পর দুই দেশের কূটনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
পাল্টা জবাবে ইরানের জেনারেল আবুলফজল শেখারচি জানিয়েছেন, তেহরান পিছু হটবে না। এদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের খবর পাওয়া যাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সংঘর্ষে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করেই আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে দেশটির শাসকগোষ্ঠী।

