লেটেস্ট নিউজ

ট্রাম্পের অভিযানে মাদুরোকে সরাতে ‘ঘরের শত্রু’ ডেলসি? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভেনেজুয়েলায় মাদুরো শাসনের পতনে খোদ ডেপুটি ডেলসি রড্রিগেজের অন্তর্ঘাতের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠেছে, ডেলসি ও তার ভাই জর্জ মার্কিন প্রশাসনের সাথে গোপনে সহযোগিতা করেছিলেন। তাদের সবুজ সংকেত পাওয়ার পরেই ৩ জানুয়ারি কারাকাসে নাটকীয় সামরিক অভিযান চালিয়ে মাদুরোকে সরিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্পের বাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বর থেকেই কাতারের মধ্যস্থতায় আমেরিকার সাথে গোপন বৈঠক চালাচ্ছিলেন ডেলসি। যদিও ভেনেজুয়েলা এই অভিযোগ অস্বীকার করেছে, তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ডেলসির সহায়তার বিষয়টি আরও জোরালো হয়েছে। বর্তমানে মাদুরো অপসারিত হওয়ার পর ডেলসি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *