লেটেস্ট নিউজ

ট্রাম্পের কড়া নীতিতে বিশ্বকাপ বয়কটের হিড়িক! টিকিট ফিরিয়ে দিলেন ১৭ হাজার দর্শক – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বিদেশনীতি ও বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ভেনেজুয়েলা ও ইরান ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে প্রায় ১৭,০০০ সমর্থক ইতিমধ্যেই তাদের টিকিট বুকিং বাতিলের আবেদন জানিয়েছেন। বিদেশি পর্যটকদের ওপর কঠোর বিধিনিষেধ ও নিরাপত্তার অভাববোধ থেকে অনেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা ম্যাচগুলো বয়কটের ডাক দিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আয়োজক কমিটির সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন। তৃতীয় দফার টিকিট বিক্রিতে ব্যাপক ধস নামার পাশাপাশি আমেরিকার শহরগুলোতে হোটেলের চাহিদাও উল্লেখযোগ্যভাবে কমেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে ফুটবলপ্রেমীদের এই মুখ ফিরিয়ে নেওয়া বিশ্বকাপের বিশ্বজনীন আবেদনকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *