লেটেস্ট নিউজ

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি! রুখতে কোমর বাঁধছে ইউরোপের ৪ দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের হুমকির জেরে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমতাবস্থায় মার্কিন ফৌজকে ঠেকাতে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ইউরোপের চার শক্তিধর দেশ— জার্মানি, ফ্রান্স, সুইডেন ও নরওয়ে। তারা ইতিমধ্যেই সেখানে সেনা ও সামরিক পর্যবেক্ষক পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

উদ্ভূত পরিস্থিতিতে পালটা সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় জোট। কানাডা ও ফ্রান্স গ্রিনল্যান্ডের রাজধানী নুকে নতুন কনস্যুলেট খোলারও সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন চাপের মুখে ডেনমার্ক সাফ জানিয়েছে, কোনো হামলা হলে ন্যাটো জোট ভেঙে যাবে এবং তারা সর্বশক্তি দিয়ে এই আগ্রাসন প্রতিরোধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *