লেটেস্ট নিউজ

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুঙ্কার: রুখে দাঁড়াচ্ছে ইউরোপ – এবেলা

এবেলা ডেস্কঃ

গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে এককাট্টা হচ্ছে ইউরোপ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইইউ নেতারা ট্রাম্পের ‘খামখেয়ালি’ আচরণের তীব্র সমালোচনা করে জানিয়েছেন, কোনো শক্তিশালী দেশের আধিপত্যের কাছে তারা মাথা নত করবেন না। এমনকি প্রয়োজনে আমেরিকার বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বিশ্ব রাজনীতির এই টানাপোড়েনে ডেনমার্কের সার্বভৌমত্ব রক্ষায় সরব হয়েছেন বিশ্বনেতারা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে বৈশ্বিক শাসনব্যবস্থার ভাঙন হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্পের শুল্ক হুমকির পাল্টায় ইইউ তাদের ‘ট্রেড বাজুকা’ নীতি ব্যবহারের ইঙ্গিত দিয়েছে। গ্রিনল্যান্ড ইস্যু এখন আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার একক আধিপত্যের অবসানের প্রতীকে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *