লেটেস্ট নিউজ

ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি নাকচ করল ইরান! নেপথ্যে কি তবে পাকিস্তানের গোপন বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকা ও ইরানের মধ্যে চলা দীর্ঘদিনের সংঘাত মেটাতে এবার মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান। জানা গেছে, চলতি সপ্তাহের শেষেই ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি অত্যন্ত গোপন ও গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। এই শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের পাশাপাশি তুরস্ক ও মিশরও সক্রিয়ভাবে কাজ করছে।

সূত্রের খবর, সম্ভাব্য এই বৈঠকে ওয়াশিংটনের প্রতিনিধি হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকতে পারেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৈঠক প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও একে ‘স্পর্শকাতর কূটনৈতিক আলোচনা’ হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। ট্রাম্পের এই বার্তার পর ৫ দিনের জন্য সামরিক অভিযান স্থগিত রাখারও ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে, ট্রাম্পের দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তেহরান। গত ২৪ দিনে আমেরিকার সঙ্গে কোনো প্রকার আলোচনার কথা অস্বীকার করেছে ইরানের বিদেশ মন্ত্রক। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ক্রমাগত ইরানি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে এই সম্ভাব্য ইসলামাবাদ বৈঠক এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *