ট্রাম্পের বড় ঘোষণা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে শান্তির নতুন আশা – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও আমেরিকার মধ্যে তীব্র উত্তেজনার মাঝে বড়সড় স্বস্তি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইরানের জ্বালানি ডিপোগুলোতে কোনো হামলা চালানো হবে না বলে তিনি নিশ্চিত করেছেন। শান্তি আলোচনার স্বার্থে এবং ইরান সরকারের অনুরোধে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। ট্রাম্পের মতে, বর্তমানে আলোচনা অত্যন্ত ইতিবাচক দিকে এগোচ্ছে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক। লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও বিমান হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি ইরানের ছোঁড়া একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সৌদি আরব এবং কুয়েতের আকাশসীমায় প্রতিহত করা হয়েছে। এরই মধ্যে রেভল্যুশনারি গার্ডের নৌ-প্রধান আলীরেজা তাংসিরির মৃত্যুর দাবি করেছে ইসরায়েল, যদিও ইরান এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

